,

হিজড়ার সঙ্গে ছবি তুললেন নায়িকা অপু বিশ্বাস!

news-image

বিনোদন প্রতিবেদক : ঠোঁটে লাল লিপস্টিক, চোখে লাল চশমা, কাঁধে লাল ব্যাগ আর হিজড়ার ভঙ্গিতে এমন ছবি আর এমন শিরোনামে চমকে ওঠারই কথা। হয়তো এমন শিরোনামে অপু ভক্তদের মনেও লাগতে পারে খটকা। তবে এটি বাস্তবে না, কল্পনাতেও না। দেখা যাবে সিনেমার পর্দায়। সম্প্রতি ‘লাল শাড়ি’ সিনেমায় অভিনেতা ইমরান হাসোর সঙ্গে এমন করেই ছবি তুললেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে আছেন নায়ক সাাইমন সাদিক। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

একজন প্রিয় তারকার শুরু থেকে থেকেই ভক্তদের মনে নানা প্রশ্ন থাকে প্রিয় তারকা কোথায় যাচ্ছে, কি করছে। তাকে অনুস্মরণ করেই নানান কর্মকাণ্ড করতে দেখা গেছে। এই সিনেমায় ইমরান হাসো তেমনটাই করছেন বলে জানা গেছে। তবে বাস্তবে ইমরান হাসো অপু বিশ্বাসের ভক্ত হলেও তাকে এই সিনেমায় নায়ক-নায়িকার বন্ধুর চরিত্রে কাজ করেছেন এই অভিনেতা।

ছবিটি নিয়ে ইমরান জানালেন, ‘অনেকেই ভাববে হিজড়া চরিত্রে কাজ করছি। এটি আসলে ছাইয়া বা কুতি চরিত্র। আমি নায়িকা অপু বিশ্বাস এবং সাইমন সাদিকের বন্ধু চরিত্রে কাজ করছি। আমার কাজ হলো পুরো গ্রামের দেখভাল আর নায়ক-নায়িকা কথা আদান প্রদান করা। দর্শক মজা পাবে চরিত্রে।

সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি এক সময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরব এই সিনেমায়।’

মানিকগঞ্জের হরিরামপুরে শুটিং চলছে ‘লাল শাড়ি’র। অপু বিশ্বাসের সঙ্গে এটাই প্রথম সায়মনের সিনেমা। এই চিত্রনায়ক বললেন, “অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুবই সহযোগী মনোভাব দেখিয়েছেন। আমরা ৮০ শতাংশ কাজ শেষ করেছি। বাকি কাজও সপ্তাহ খানিকের মধ্যে শেষ হবে।”

সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী সায়মন বলেন, “যেহেতু গ্রামীণ ঐতিহ্য নিয়ে সিনেমাটা তৈরি। আমার বিশ্বাস দেশের সর্বস্তরের মানুষ সিনেমাটি দেখবে।”

২০২২-২৩ অর্থ বছরে ৬৫ লাখ টাকা অনুদান পায় অপু-জয় কথাচিত্র প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না