,

যে শহরে পুরুষদের একাধিক নারীসঙ্গী না থাকলে মান-সম্মান থাকে না!

news-image

অনলাইন ডেস্ক : এই শহরে কোনও পুরুষের এক জন বান্ধবী থাকা রীতিমতো লজ্জাজনক। অন্তত দুজন বান্ধবী না থাকলে মান-সম্মান থাকে না। এমনকি এই বিষয়টিতে আপত্তি থাকে না তাদের বান্ধবীদেরও। বিশ্বাস করতে কষ্ট হলেও এই পৃথিবীতেই রয়েছে এমন এক শহর।

অনেকেই এই শহরের পুরুষদের ‘বহুগামী’ বলে ভুরু কুঁচকে থাকেন। যদিও শহরের পুরুষরা তাতে কান দেন না। সমাজের স্বার্থেই নাকি তাদের প্রত্যেকের দুই থেকে তিন জন করে বান্ধবী রয়েছে। না থাকলে তা ‘লজ্জাজনক’।

চিনের গুয়াংডং প্রদেশের ডনগুয়ান শহরে এমনটাই রীতি। এক জন পুরুষের অন্তত দুজন বান্ধবী সেখানে। কিন্তু ডনগুয়ান শহরে পুরুষদের বহুগামিতার জন্য দায়ী কে? সুন্দরী নারী, না কি পুরুষদের চরিত্র! আসলে এর মধ্যে কোনোটিই নয়। দায়ী নারী ও পুরুষদের অনুপাত।

এই শহরে প্রতি ১০০ জন নারীপিছু পুরুষের সংখ্যা ৮৫। এই শহরে নারীকর্মীর খোঁজে আসে বিভিন্ন সংস্থা। কর্মী হিসেবে এখানকার নারীদের দক্ষতাও অনেক বেশি।

লি বিন নামে এক শ্রমিক বলেন, ‘এই শহরে কাজের থেকে বান্ধবী খুঁজে পাওয়া অনেক সহজ। আমার তিন জন বান্ধবী রয়েছে। একে অপরের সঙ্গে পরিচিত তারা।’

জিয়াও লিন নামে এক শ্রমিক বলেন, ‘এখানকার নারী শ্রমিকরা যেমন সুন্দরী, তেমনি মিশুক। এর পরেও কেন একাধিক বান্ধবী থাকবে না?’

ডনগুয়ানে বহু পুরুষই কাজ পান না। নয়তো সামান্য রোজগার করেন। তাদের খরচ চালান বান্ধবীরাই। অনেক চেষ্টার পরেও চাকরি পাননি এয়ি। এই বেকার যুবক বলেন, ‘ডনগুয়ানে প্রচুর নারী রয়েছেন, যাদের চাকরি নিয়ে কোনও সমস্যা নেই। তারা শুধু এক জন পুরুষ চান।’

গুয়াংডং প্রদেশের নারী অধিকার রক্ষা সংগঠনের দাবি, পুরুষদের বহুগামিতা নিয়ে অভিযোগ করেন না এখানকার নারীরা। কারণ একা থাকার চেয়ে অন্তত একজন পুরুষসঙ্গী থাকা ভাল।

তরুণ বয়সে পুরুষদের একাধিক সঙ্গী নিয়ে মাথাই ঘামান না নারীরা। খুব কম ক্ষেত্রে হয়তো প্রেমিকের অন্য সঙ্গীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তারা। এ কথা জানিয়েছেন শহরের এক সমাজকর্মী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না