সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ডিসেম্বর হচ্ছে না ছাত্রলীগের সম্মেলন

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আজ মঙ্গলবার বিকেলের পর গণভবন সূত্রে এ তথ্য জানা যায়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্মেলনের পরবর্তী সম্ভাব্য তারিখ ৮ ডিসেম্বর।

অন্যদিকে চলতি মাসের শেষ সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা নেতা আব্দুর রহমান বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়ে আমার কিছু জানা নেই। এখনও আমার কাছে এমন কোনো ম্যাসেজ আসেনি।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনের তারিখ এখনও পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হয়ও আমার কিছু জানা নেই।’

গত ৪ নভেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এর আগে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানী।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে