,

নাইজেরিয়ায় দুই আত্মঘাতী কিশোরীর বোমা বিস্ফোরণে মৃত ৩০

news-image

নাইজেরিয়ায় ফের জঙ্গি হামলা। আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩০। উত্তর-পূর্বের সবচেয়ে বড় শহর মাইদুগুড়িতে একটি মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই কিশোরী। সেই সময় রমজান মাস উপলক্ষ্যে প্রার্থনা করতে ওই মসজিদে এসেছিলেন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখনই দুই কিশোরী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। জঙ্গি সংগঠন বোকো হারামের মূল ঘাঁটি নাইজেরিয়ার মাইদুগুড়িতেই। সেনা বাহিনীর সদর দফতর রাজধানী আবুজা থেকে সরিয়ে মাইদুগুড়িতে নিয়ে আসার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহরের বাগা সড়কের কাছে মসজিদে আসরের নামাজের সময় এক কিশোরী আত্মঘাতী বোমা হামলা চালায়। বিস্ফোরণের পর আরেক কিশোরী দৌড়ে পালাতে গেলে তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে দ্বিতীয় কিশোরীও মারা যায়। এই ঘটনায় আহত বহু মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। বহুদিন থেকে বোকো হারাম নাইজেরিয়াতে হত্যা, অপহরণ ও আত্মাঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। শয়ে শয়ে অল্প বয়সী মেয়ে ও মহিলাদের অপহরণ করেছে এবং করে চলেছে নাইজেরিয়ার এই চরমপন্থী জঙ্গি সংগঠনটি।– সংবাদসংস্থা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ