খেলনা বন্দুক নিয়ে সেলফি, পুলিশের গুলিতে নিহত পাকিস্তানি কিশোর

news-image

খেলনা বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পুলিশের গুলিতে প্রাণ হারাল পাকিস্তানের এক নাবালক।ফারহান নামে কিশোরটির হাতে বন্দুক দেখে তাকে ডাকাত বা দুষ্কৃতী ভেবে গুলি করেন এক পুলিশকর্মী। ভুল যখন ভাঙল, তখন কিছু করার ছিল না। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সলাবাদ শহরে। বন্ধুকে সঙ্গে নিয়ে বন্দুক হাতে সেলফি তুলছিল ফারহান। কোনো হুঁশিয়ারি না দিয়েই গুলি করে বসেন ওই পুলিশকর্মী। বন্ধু বেঁচে গেলেও গুলিতে জখম হয় ফারহান। পুলিশকর্মীরাই তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যায় সে। পরে আবিষ্কৃত হয়, ফারহানের হাতের অস্ত্রটি নিছক খেলনা বন্দুক। জিও নিউজ-এর খবর, গুলি চালানো পুলিশকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান