সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাসেই মিলবে গ্যাস সংকটের সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আগামী তিন মাসের মধ্যে দেশে গ্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। আজ মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

শাহরিয়ার আলম বলেন, ‘শিল্পকারখানা জ্বালানি বিশেষ করে গ্যাস সংকটে ভুগছে। আগামী তিন মাসের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ থেকে পয়সা নিয়ে পোশাকশিল্পের বিরুদ্ধে বিদেশে বিনিয়োগ করা হচ্ছে। আবার বিদেশে লবিস্ট নিয়োগ করা হয় তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি বাতিলের জন্য। অতীতে এটা আপনারা দেখেছেন। আমার কাছে নতুন কিছু প্রমাণ আছে। এখন এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। দেশ ও শিল্পের স্বার্থে তাদের কাজে বাধা দিতে হবে। তাদের বোঝাতে হবে অথবা তাদের কাছ থেকে ব্যবসা অন্যত্র স্থানান্তর করতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সভাপতি ফারুক হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানও।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর