,

লোকসভায় কংগ্রেসের প্রার্থী হতে পারেন শর্মিলা

 

 

clip_image001

আন্তর্জাতিক ডেস্ক: চিত্রতারকা শর্মিলা ঠাকুর লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হতে পারেন৷ তবে, কোথা থেকে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি৷ প্রথমে হরিয়ানার গুরগাঁও থেকে শর্মিলা ঠাকুর প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছিল৷ কিন্তু, পরে শর্মিলা ঠাকুর জানান, তিনি গুরগাঁও থেকে প্রার্থী হচ্ছেন না৷ অন্যদিকে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে মহাত্মা গান্ধীর পৌত্র রাজমোহন গান্ধী আম আদমি পার্টির প্রার্থী হবেন৷ গতকালই তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন৷ কংগ্রেসের হরিয়ানা-দিল্লি-পাঞ্জাবের প্রার্থী তালিকা বাছাই কমিটির চেয়ারম্যান পি সি চাকো শনিবার জানিয়েছেন, প্রার্থী বাছাই কমিটি শর্মিলা ঠাকুরের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তাব করেছে। আগামী ২৭ ফেব্র“য়ারি কংগ্রেসে নির্বাচন কমিটির দ্বিতীয় বৈঠক বসছে৷ এই বৈঠকে বেশ কয়েকটি রাজ্যের প্রার্থীর নাম চূড়ান্ত হবে৷

ভারতীয় ফিল্ম সেন্সার বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শর্মিলার বিরুদ্ধে রয়েছেন সদ্য কংগ্রেস ত্যাগী বর্তমান সাংসদ রাও ইন্দ্রজিত সিং৷ তিনি বিজেপি দলের প্রার্থী৷ এ ছাড়া আম আদমি পার্টির যোগেন্দ্র যাদবের নাম আগেই ঘোষণা হয়েছে৷ তবে শর্মিলা নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি৷ পতৌদি গ্রাম গুরগাঁয়ের মধ্যেই পড়ে৷ একবার মনসুর আলি খান এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন৷ কিন্তু তিনি সফল হননি৷ তাই শর্মিলা কিছুটা দ্বিধায় রয়েছেন৷ তবে তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন৷
আম আদমি পার্টি এর আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিল৷ কিন্তু তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি৷ এরপর তারা রাজমোহন গান্ধীকে প্রস্তাব দেয়৷ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এখনো সিদ্বান্ত নেননি, কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন৷ সম্ভাব্য কেন্দ্র হিসেবে আমেদাবাদ পূর্ব, লখনউ, বারাণসী ও মথুরার কথা বিবেচিত হচ্ছে৷ তবে যেখানেই প্রার্থী হন সেখানে বিরুদ্ধে রাজমোহন গান্ধীকে প্রার্থী করার সিদ্বান্ত নিয়েছে আম আদমি পার্টি৷ 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর