সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চাইলেন নায়ক সোহেল রানা

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম। দেশ স্বাধীনে এই নায়ক ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ ও মানুষের জন্য। অথচ আজ নিজেই পরাজিত নিজের কাছে। চোখ সংক্রান্ত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। চোখ বাঁচাতে বাধ্য হয়ে গত ৩০ অক্টোবর তাকে যেতে হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে গিয়ে কর্মরত ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পারেন দেশে এই কিংবদন্তী অভিনেতার ভুল চিকিৎসা হয়েছে। তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সোহেল রানা প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। শ্রদ্ধা রেখেই বলছি, এরপর কথা বলব আইনের মাধ্যমে। যে দেশের জন্য জীবনবাজি রেখেছিলাম, সেই দেশের মানুষরূপী কিছু অসাধু মানুষ জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এমন কিছু মানুষ এখনও স্বাধীন এই দেশের আছে, যাদের কাছে দেশ-মানুষের কোন মূল্যই নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের গুরুত্বপূর্ণ সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার শিল্পী সমাজকেও বিষয়টি জানিয়েছি- এবার দেখা যাক। জীবনটা তো বিলিয়ে দিয়েছি এই দেশ, মানুষ আর অভিনয়ের পেছনে। এখন এই দেশ, দেশের মানুষ আর অভিনয় আমার জন্য কি করে।’

শুরুতে জানতে চাওয়া হয় গুণী এই অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা। ভাঙা কণ্ঠে বলেন, ‘না মরে বেঁচে আছি। এখন আগের থেকে অনেকটা ভালো আছি। জীবনে হয়তো ভালো কোন কাজ করেছি- এজন্য আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিলেন। আমার জানা মতে, আমি কখনো অন্যের ক্ষতি করিনি আর করার চেষ্টাও করিনি। কিন্তু আমার সঙ্গেই তারা (সেই হাসপাতালের চিকিৎসকরা) এমন বড় একটি অপরাধ করল।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েই তো ভুল চিকিৎসা সম্পর্কে সোহেল রানা বলেন, ‘প্রথমে তারা দেশের সব রিপোর্ট দেখেছে। এরপর শুরুতেই যেটা বলেছে; ‘এতগুলো টেস্ট করার তো কোন প্রয়োজনই ছিল না।’ এরপর তারা জানান, আমার চিকিৎসা ভুল হয়েছে। সবচেয়ে বড় কষ্টের জায়গা- আমি দেশের মানুষের কাছে কিছুটা হলেও তো পরিচিত। যে ডাক্তার আমার চোখের চিকিৎসা করেছেন, সে তো আমাকে চেনেন। তিনি যখন ক্যাটারাক্ট সার্জারি শেষ করলেন, সেখানে লেন্স না বসিয়ে চোখটি ব্যান্ডেজ মুড়িয়ে আটকে দিলেন। সে তো একজন ডাক্তার, সে তো জানতেন! যাই হোক তিনি যদিও তারপরও আমাদের বলতেন, ভুল হয়ে গেছে আর উন্নত চিকিৎসার জন্য অন্য কোন হাসপাতাল বা দেশের বাইরে দ্রুত যেতে হবে; তাহলে বুঝতাম তিনি ভুল করে অনুতপ্ত। কিন্তু সেটি না করে, চোখটাকে আড়াল করার জন্য ব্যান্ডেজ মুড়িয়ে দিয়েছেন। তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই।’

ক্ষোভ নিয়ে এই কিংবদন্তি অভিনেতা আরও বলেন, ‘ওখানে যাওয়ার পর জানতে পারলাম পুরো চিকিৎসাটাই ছিল ভুল। আমার প্রশ্ন এমন একটি নামকরা হাসপাতালে এ ধরণের একজন চিকিৎসা কিভাবে বসে আছেন। আরও একটি বিষয় হচ্ছে- এমন একটি হাসপাতালে চোখের চিকিৎসক মাত্র একজন। আমার সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে এটি প্রকাশ্যে এসেছে। এমন আর কত কত ঘটনা আছে যেগুলো তারাই জানে।’

ওই হাসপাতাল আর ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘অবশ্যই। এদের বিরুদ্ধে কথা না বললে তারা তো আরও মাথায় উঠে যাবে। একজন ডাক্তারের কাছে মানুষ কখন যায়, নিরুপায় বা সম্যায় পড়ে- তাই তো। কিন্তু সেই ডাক্তার যদি এমন হয় তাহলে মানুষ কোথায় যাবে। সমস্যার সমাধান না করে উল্টো আরও সমস্যা তৈরির জন্য কি মানুষ চিকিৎসকের শরনাপন্ন হয়? আসলে আমার মনে হয়, তাদের কোন জবাবদিহিতার জায়গা নেই। বা তাদের বিচার করার কেউ নেই! যদি থাকত তাহলে তারা এমন কাজ করতে পারত না। আপনি কিন্তু সব বিষয়ে পারদর্শী না, এটাই স্বাভাবিক। যখন আপনি কোন কাজ না পারবেন তখন কী করেন? যে সেই কাজটি ভালো জানে তার কাছে যাবেন বা পাঠাবেন। এই ঘটনার পর আমি মানসিকভাবে ভালো নেই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তিনি এছাড়াও আরও বলেন, ‘এটা কি বলার অপেক্ষা রাখে। এমন একটি হাসপাতাল থেকে আমরা এটি আশা করিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে থেকে কাগজপত্র নিয়ে এসেছি। আরও কিছু কাগজের অপেক্ষায় আছি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে