শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশ করলেন তামিম, ৩৪/১

news-image

 ৩১৮ রানের বড় স্কোর তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফিরে গেছেন। ওপেনার সৌম্য সরকারের সঙ্গে উইকেটে জুটি বেঁধেছেন লিটন দাস। ৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। সৌম্য ২২ ও লিটন ২ রানে ক্রিজ আছেন। ভারতের পক্ষে কুলকারনি তামিমের উইকেটটি নিয়েছেন। এর আগে বুধবার বিকেলে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকেন ভরতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তবে ৩৩ রানে ‘কাটার বয়’ মুস্তাফিজ এই জুটিকে থামান। দলীয় সপ্তম এবং নিজের চতুর্থ ওভারের শেষ বলে রোহিতকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মুস্তাফিজ। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। তারা টাইগার বোলারদের ভালভাবেই মোকাবেলা করতে থাকেন। কিন্তু সাকিব আল হাসান তার প্রথম ওভারের পঞ্চম বলেই কোহলিকে বোল্ড আউট করেন। এ জুটি সংগ্রহ করে ৭৫ রান। কোহলির পর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন দলীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে মাশরাফি এই জুটির পতন ঘটনা। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা ধাওয়ানকে আউট করেন মাশরাফি। ধাওয়ান করেন ৭৫ রান। ভারতের ইনিংসে উল্লেখযোগ্য ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রোহিত শর্মা ২৯, ও কোহলি ২৫ রানে আউট হয়েছেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি ৩টি, মুস্তাফিজ ২টি ও সাকিব একটি উইকেট নিয়েছেন। এদিকে, প্রথম দুই ম্যাচে বোলিংয়ে তেমন সুবিধা করতে না পারলেও শেষ ওয়ানডেতে নিজেকে ভালভাবেই মেলে ধরেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এখন পর্যন্ত তিন তিন বার আঘাত হেনেছেন ভারতের ব্যটিং শিবিরে। ধীরে ধীরে বিধ্বংসী হয়ে ওঠা ধাওয়ান-ধোনি-রাইডুদের সাজঘরে পাঠান তিনি। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিততে পারলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে মাশরাফিবাহিনী। ডানহাতি পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় এই ম্যাচে দলে নেওয়া হয়েছে স্পিনার আরাফাত সানিকে। অন্যদিকে, ভারত পেসার ভুবনেশ্বর কুমার ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়েছে। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব। বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটল দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজ রহমান। ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, অশ্বিন, কুলকারনি ও উমেশ যাদব।