,

আবার কাকে খোঁচা দিলেন মিম?

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে নেটদুনিয়া এখন সরগরম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মেতেছেন বাকযুদ্ধে। কখনো তা প্রকাশ্যে আবার কখনো আড়াল থেকে একে-অপরকে কথার খোঁচা মেরে যাচ্ছেন।

এইতো ক’দিন আগে, হঠাৎ করে ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরী। অবশ্য মিমও চুপ থাকার মানুষ না, তিনি দিয়েছেন পাল্টা উত্তর। মিমের ভাষায়, মিথ্যা, মনগড়া, বানোয়াট কথায় রটালে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তিনি।

এদিকে আজ রোববার নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন। এদিন শুভেচ্ছা জানিয়ে তারই একটি বাণী ফেসবুকে পোস্ট করেছেন মিম। বাণীটি হলো- ‘মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে।’ আর তার এই পোস্ট ঘিরে আবার শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নানারকম মন্তব্যের ঝড়ে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ডিলিট করেন এই নায়িকা। কিন্তু ততক্ষণে নেটিজেনরা ধরে নিয়েছে, বাণীটি পরীমনিকে খোঁচা দিতেই মিম করেছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর