,

যুক্তরাষ্ট্রের নজরদারি সহ্য করা হবেনা

news-image

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেছেন, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সহ্য করা হবেনা। তিনি বলেছেন, এমন নজরদারি দেশটির নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফরাসি নেতাদের ওপর কোনো গুপ্তচরবৃত্তি চালানো হবেনা এমন প্রতিশ্রুতির প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান থাকা উচিত। উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে দেখা গেছে মার্কিন নজরদারির হাত থেকে ফ্রান্সের প্রেসিডেন্টরাও রক্ষা পাননি। ২০০৬-২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টদের ওপর নজরদারি চালায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ। উইকিলিকসের ফাঁস করা তথ্যে দেখা যাচ্ছে, ২০০৬ সাল থেকে শুরু করে ২০১২ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ, পূর্বসুরি নিকোলা সারকোজি এবং জ্যাক শিরাকের ওপর গোপন নজরদারি চালিয়েছে এনএসএ। এনএসএ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হয়নি।

এ তথ্য ফাঁসের পরই এই ইস্যুতে ফ্রাঁসোয়া ওলান্দ প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডাকেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ