,

ভারত শিবিরে এবার মাশরাফির হানা, ১৬২/৩

news-image

ক্রীড়া ডেস্কপ্রথম দুই ম্যাচে বোলিংয়ে নিজেকে মেলে ধরতে পারেনটি টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ভারতীয় দলের বড় স্কোরের দিকে এগিয়ে যাওয়া ধাওয়ানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। এর আগে মুস্তাফিজ ও সাকিব আরও দুটি উইকেটের পতন ঘটান। এখন পর্যন্ত ২৮.১ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৬২ রান। ধোনি ২৭ ও রাইডু ১ রানে ক্রিজে আছেন। এ ছাড়া ধাওয়ান ৭৫, রোহিত শর্মা ২৯, ও কোহলি ২৫ রানে আউট হয়েছেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ, সাকিব ও মাশরাফি একটি করে উইকেট নিয়েছেন।
বুধবার মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকেন ভরতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তবে ৩৩ রানে ‘কাটার বয়’ মুস্তাফিজ এই জুটিকে থামান। দলীয় সপ্তম এবং নিজের চতুর্থ ওভারের শেষ বলে রোহিতকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মুস্তাফিজ।
এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। তারা টাইগার বোলারদের ভালভাবেই মোকাবেলা করতে থাকেন। কিন্তু সাকিব আল হাসান তার প্রথম ওভারের পঞ্চম বলে কোহলিকে বোল্ড আউট করেন। এ জুটি সংগ্রহ করেন ৭৫ রান।
কোহলির পর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন দলীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে মাশরাফি এই জুটির পতন ঘটনা। ধাওয়ান আউট হন ব্যক্তিগত ৭৫ রানে।
এরপর অধিনায়ক ধোনির সঙ্গে জুটি বেঁধেছেন রাইডু। এ জুটি এখন পর্যন্ত ১১ রানে অবিচ্ছেদ্য আছেন।
ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিততে পারলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে মাশরাফিবাহিনী।
ডানহাতি পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় এই ম্যাচে দলে নেওয়া হয়েছে স্পিনার আরাফাত সানিকে। অন্যদিকে, ভারত পেসার ভুবনেশ্বর কুমার ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়েছে। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটল দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজ রহমান।
ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, অশ্বিন, কুলকারনি ও উমেশ যাদব।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর