,

মোস্তাফিজের খেলা দেখতে ঢাকায় বাবা-মা-ভাই

news-image

সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছেন মোস্তাফিজুর রহমানের মা, বাবা ও বড় ভাই। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে খেলা দেখবেন তাঁরা। ভারতের সঙ্গে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিন থেকেই আলোচিত মোস্তাফিজুর। তাঁর অনুরোধেই পরিবারের তিনজন ঢাকায় এসেছেন। বাবা আবুল কাসেম গাজী, মা মাহমুদা খাতুন ও বড় ভাই মাহফুজার রহমান দুপুর ১২টার দিকে যশোর বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় আসেন। স্টেডিয়ামে বসে খেলা দেখার ইচ্ছা ছিল সাতক্ষীরার আরেক গৌরব সৌম্য সরকারের বাবা কিশোরীমহন সরকারের। সৌম্যর বাবা নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা। অফিসে কাজের কারণে শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসতে পারেননি। পরে ভেবেছিলেন, সাতক্ষীরায় সৌম্যের মাসহ পরিবারের অন্যদের সঙ্গে বসে খেলা দেখবেন। তাও হয়নি। এখন তিনি অফিসে বসেই খেলা দেখবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সৌম্যর মেজ ভাই পুষ্পেন ঢাকায় স্টেডিয়ামে বসে সরাসরি ছোট ভাইয়ের খেলা দেখবেন। তিনি আগে থেকে ঢাকাতেই আছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ