সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজকন্যার জন্য সাজানো হচ্ছে নতুন ৯-তলা বাড়ি

news-image

অনলাইন ডেস্ক : গত তিন বছর ধরে নতুন করে সেজে উঠছিল ঋষি কাপুর এবং নীতু কাপুরের পুরনো বাড়ি কৃষ্ণ রাজ বাংলো। বিয়ের পর রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নতুন ঠিকানাও এটাই হওয়ার কথা ছিল। তবে কিছু কাজ বাকি ছিল। অবশেষে সেই মহল তৈরি। সময়টা এর চেয়ে ভালো যে হতে পারে না, তা বলাই বাহুল্য। কারণ গত ৬ নভেম্বর আলিয়া-রণবীরের ঘর আলো করে এসেছে ছোট্ট এক কন্যা। শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া সদ্যোজাতকে নিয়ে খুব উঠবেন এই নতুন বাড়িতেই।

রণলিয়ার ছোট্ট মেয়ে কাপুর পরিবারের খুশির জোয়ার এনেছে। পাশাপাশি বলিউডও উল্লাসে মেতেছে। করণ জোহর তো বলেই দিয়েছেন যে, তার দাদু হওয়ার মতোই আনন্দ হচ্ছে। তবে খুদের দাদি নীতু কাপুরও নতুন অতিথিকে পেয়ে আহ্লাদে গদগদ। পরিবারে তাকে স্বাগত জানানোর জন্য যাবতীয় প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন। কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠছে নতুন করে। ৯-তলা বাড়ির একটি তলায় থাকবেন নীতু কাপুর। আরো এক তলায় থাকবেন আলিয়া এবং রণবীর। তাদের মেয়ে অবশ্যই তাদের সঙ্গেই থাকবেন। তবে আরো একটি তলা পুরোটাই ধরা আছে সদ্যোজাতের জন্য!

একেই বলে সোনার চামচ মুখে জন্ম। বাড়ির আরো একটি তলায় খুদের ফুপু রিদ্ধিমা এবং তার ছেলে মাঝেমাঝে এসে থাকবেন। অন্য ফ্লোরগুলোর মধ্যে একটিতে হবে রণলিয়ার দপ্তর। যেখানে তারা ছবির চিত্রনাট্য শুনবেন। আর বাকি তলাগুলোতে নানা রকম প্রমোদের ব্যবস্থা থাকবে। জানা গেছে, প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের জন্যেও আলাদা করে বাড়ির এক অংশ বরাদ্দ করা আছে।

এই গোটা বছরটাই রণবীর-আলিয়ার জীবন প্রায় বদলে দিয়েছে। বছরের গোড়ার দিকে তাদের দীর্ঘ প্রেম পরিণতি পায়। তার পর তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে বিপুল সাফল্য পায়। তার পরই তাদের কোলে আসে ফুটফুটে রাজকন্যা। মেয়েকে কোলে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণবীরও। আপাতত দু’জনেই সদ্য বাবা-মা হওয়ার স্বাদ নিচ্ছেন। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে