,

পাকিস্তানে তাপদাহে ৮শ’র বেশি মৃতের সংখ্যা ; মর্গের নেই ধারণ ক্ষমতা

news-image

পাকিস্তানের সিন্ধু প্রদেশে গেল কয়েকদিন ধরে চলা তাপদাহে মৃতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। প্রাণহানি বাড়তে থাকায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এরইমধ্যে ফুরিয়ে এসেছে মর্গের ধারণক্ষমতাও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় ‘ বিবিসি উর্দুতে কেবল করাচিতে ৭৮০ প্রাণহানির খবর নিশ্চিত করা হলেও অন্যান্য জায়গায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিটিভি।’

পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে করাচিতে। মঙ্গলবারও সেখানে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। ওইদিন তাপপ্রবাহে মৃত্যুর ঘটনায় জরুরী ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

করাচির বৃহত্তম হাসপাতালের চিকিৎসক সামি জামালি বলেন, তারা এ পর্যন্ত তিন হাজার রোগীর চিকিৎসা করেছেন। তিনি এএফপিকে বলেন, ‘এদের মধ্যে দুই শতাধিককে হয়তো হাসপাতালে মৃত আনা হয়েছে, নয়তো হাসপাতালেই মারা গেছে।’

পাকিস্তানের বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশন জানায়, নগরীতে তাদের দু’টি মর্গে শত শত লাশ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে তাদের ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে।

প্রখ্যাত আলেম তাইর আশরাফি যারা হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন তাদের রোজা রাখা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, হিটস্ট্রোক আক্রান্তদের জরুরি ওষুধ সরবরাহে প্রদেশের হাসপাতালগুলোতে হিট স্ট্রোক চিকিৎসা কেন্দ্র খোলা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ