মানহানির ২ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে খালেদা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির ২ মামলা বিচারিক আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট। খালেদার আইনজীবীদের পৃথক ২টি আবেদনের পর সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও এএইচএম কামরুজ্জামান মামুন।

কায়সার কামাল সংবাদমাধ্যমকে জানান, ‘খালেদা জিয়া ৩৭টি ফৌজদারি মামলার আসামি তার মধ্যে ৩৫ মামলায় জামিনে রয়েছেন।’

এর আগে, ২০১৪ ও ২০১৫ সালে ঢাকা ও নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও পৃথক অনুষ্ঠানে শহিদদের সংখ্যা সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে আলাদা তারিখে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। এসব মামলায় ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। এক নির্বাহী আদেশে তার কারাদণ্ড স্থগিত করার পর ২০২০ সালের ২৫ মার্চ থেকে তিনি কারাগারের বাইরে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান