বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ৮ নভেম্বর পর্যন্ত

news-image

বান্দরবান প্রতিনিধি : নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচিতে পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তার মেয়াদ আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (৪ নভেম্বর) দুপু‌রে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়‌টি জানানো হয়।

এতে বলা হয়েছে, রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হবে। এই লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌ উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নি‌ষেধাজ্ঞার সময় আজ থেকে আগামী মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে, ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা জারি করা হয়। প‌রে এই চার উপ‌জেলায় ৪ ন‌ভেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞার সময় বাড়া‌নো হয়েছিল।

গত ২০ অক্টোবর টানা অভিযান চালিয়ে বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাতজন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিন জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান