,

শাবিপ্রবির রেস্টুরেন্টে শিক্ষার্থীকে মারধর, উত্তেজনা

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের পাশে সবুজ বাংলা রেস্তোরাঁয় এক কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের নুর মোহাম্মদ শৈশব। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় এবং ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় শৈশব নামে ওই শিক্ষার্থীকে মারধর করেন এক ওয়েটার। খবর পেয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে রেস্টুরেন্টে প্রবেশের গেট বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। তারা রেস্টুরেন্টের বাইরে নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তা ছাড়া পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে এসেছে। পুলিশ তালা দিয়েছে রেস্টুরেন্টের গেইটে। রেস্টুরেন্টের মালিকপক্ষ, ম্যানেজার ও মারধরকারী হোটেলবয়সহ আমরা প্রক্টর অফিসে বসব।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আপাতত রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের মালিকপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা আমরা নেব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯