,

অসুস্থ সামান্থার পাশে সাবেক স্বামীর ভাই

news-image

অনলাইন ডেস্ক : বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানান তিনি। সেই খবর পেয়ে ইন্ডাস্ট্রির বহু তারকা সুস্থতা কামনা করেন। অভিনেত্রীর পাশে দাঁড়ান প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সৎভাই অখিল অক্কিনেনিও।

সেই পোস্টের নিচে অভিনেত্রীর সুস্থতা কামনা করে বলেন, ‘‘প্রিয় স্যাম, তোমার জন্য অনেক ভালোবাসা এবং শক্তি।’’ সংবাদ সংস্থা সূত্রের খবর, সামান্থার সঙ্গে দেখা করতে যাবেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুনও।

কিন্তু কবে দেখা করবেন তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী চিঠি লিখে ভরসা দেন সামান্থাকে। চিরঞ্জীবী ছাড়াও দুলকের সালমান, এনটিআর জুনিয়র, শ্রিয়া সরণের মতো তারকারা পাশে দাঁড়িয়েছেন সামান্থার। সকলেই অভিনেত্রীকে মনের জোর রাখতে বলছেন। অভিনেত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এটাই সবার প্রার্থনা।

শনিবার ইনস্টাগ্রামে নিজের বাম হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। ছবির নিচে নাতিদীর্ঘ ক্যাপশনে জানান, তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত। শরীরে এই রোগ বাসা বাঁধলে পেশির প্রদাহ শুরু হয়। দেহের সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে স্বাভাবিক রোগ প্রতিরোধকারী ব্যবস্থা। ফলে পেশি দুর্বল হতে থাকে। সামান্থা জানান, তিনি যে মায়োসাইটিসে আক্রান্ত, সেটা কয়েক মাস আগেই জানতে পেরেছেন। তার সুস্থ হতে আরো বেশি সময় লাগবে।

আগামী দিনে তেলুগু ছবি ‘যশোদা’তে দেখা যাবে সামান্থাকে। ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি। সূত্র : পিঙ্কভিলা

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না