বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারানো সন্দেশ কেনার মতো সহজ হবে বলে ভেবেছিল ভারত

news-image

বাংলাদেশ আর ভারতের মধ্যকার চলমান সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পর পর দুই ম্যাচ বাংলাদেশের কাছে হেরে নিজ দেশে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক ও অন্য খেলোয়াড়রা। ম্যাচের পর থেকে এ নিয়ে সমালোচনায় মুখর দেশটির গণমাধ্যমগুলো।
বাংলাদেশের সঙ্গে ভারতের এই সিরিজ নিয়ে ভারতীয় ওয়ানডে দৃষ্টিভঙ্গিতেই অসারতা প্রকাশিত হয়েছে বলে মনে করছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার। মঙ্গলবার পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যেন ধরেই নিয়েছিল, তারা ঢাকায় নামবে, খেলবে, জিতবে। বাংলাদেশের মতো টগবগে ও ফিটনেস রূপান্তরিত একটি দলকে নিজের মাঠে
হারানোটা কলকাতার ভীমনাগের দোকান থেকে সন্দেশ কেনার মতো সহজ হবে।
প্রতিবেদনে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে আনন্দবাজার বলছে, ম্যাচ দেখে বোঝার উপায়ই ছিল না যে ধোনির স্ট্র্যাটেজিটা কী। সিরিজের প্রথম ম্যাচটাতে ধোনির চার নম্বরে মাঠে নামার প্রয়োজন হলেও তিনি আরো পরে নেমেছেন। আর যে ম্যাচে প্রথম দিকে ব্যাটসম্যানরাই টার্গেট তৈরি করতে পারে, সেখানে রেহানেকে বাদ দিয়ে ধোনির নিজের চার নম্বরে খেলতে নামারও সমালোচনা করেছে আনন্দবাজার।
মিরপুরের দুটো ম্যাচ ভারতীয় ক্রিকেটকে আতঙ্কে-ক্ষোভে-সংশয়ে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে বলেও মন্তব্য করেছে আনন্দবাজার। তারা বলছে, যে বিরাট কোহলি ব্যাটসম্যান ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দলে জায়গা করে নেবেন, সেই কোহলিও দ্বিতীয় ম্যাচে ফ্রি হিট পেয়েও ডিফেন্স করেছেন। আর এ ঘটনাকে নিউটনের জন্মের পর আজব ঘটনা বলে মন্তব্য করেছে পত্রিকাটি।
ভারত দলের ঢাকা বিপর্যয় বিশ্লেষণ করতে হলে দেশটির ক্রিকেট বোর্ডের এখনই তৎপর হওয়া উচিত বলেও মনে করছে দৈনিকটি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা