,

মা হলেন অভিনেত্রী ঈশিকা খান

news-image

বিনোদন প্রতিবেদক : তৃতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা খান। গতকাল সোমবার রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন বলেন জানান এই অভিনেত্রী।

আজ মঙ্গলবার সকালে ঈশিকা এক ফেসবুক পোস্টে নবজাতকের একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। ৩১ অক্টোবর রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি। যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’

২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এই অভিনেত্রী। স্বামীকে নিয়ে ঈশিকা ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও এক সময় দারুণ সরব ছিলেন ঈশিকা খান। অমিতাভ রেজার নির্দেশনায় প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন এই অভিনেত্রী। আর তার প্রথম নাটক ‘প্রেমবাজ তেলবাজ’। এটি নির্মাণ করেন শহীদ উন নবী। তার অভিনীত প্রথম ধারাবাহিক শিহাব শাহীনের ‘ভালবাসার চতুষ্কোণ’।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না