,

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে না ভারত

news-image

আসছে জুলাইতে জিম্বাবুয়ে সফর বাতিল করেছে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সঙ্গে বিধ্বস্ত হওয়া ভারত।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের অমীমাংসিত বিষয়ে সুরাহা না হওয়া এবং ম্যাচ সম্প্রচারের টিভিস্বত্ব নিয়ে বিরোধে সোমবার এ সফর বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, মূলতঃ খেলোয়াড়দের ‘ক্লান্তির’ বিষয়টি বিবেচনায় আর সম্প্রচার-স্বত্ব জটিলতায় এ সফর বাতিল করা হয়েছে। ঘোষিত সফরে আগামী ২০ জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল।
প্রসঙ্গত, টিভি-স্বত্ব নিয়ে এ সফর ঘিরে অনিশ্চিয়তা সৃষ্টি হয়। এই সফর আগামী বছর পর্যন্ত বিলম্বিত হতে পারে বলে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে এ ঘোষণা আসলো।
সফর বাতিলের খবর এমন সময় আসলো, যখন বাংলাদেশ সফররত ভারতীয় দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় ভুগছে। বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্ট ড্র হয়েছিল। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ