,

মনোহরদীতে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রের ছাপায় জটিলতা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : আগামী ৬ নভেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় নরসিংদীর মনোহরদীতে বেশ কিছু শিক্ষার্থীকে এলোমেলো ছাপার প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে বোর্ড থেকে। পরীক্ষার্থীদের কাছে বিতরণকৃত বেশ কটি প্রবেশপত্র ছাপায় জটিলতা দেখা যায়।

আগামী ৬ নভেম্বর সারাদেশে শুরু হবে এইচএসসি পরীক্ষা। কলেজ কর্তৃক পরীক্ষার্থীদের সরবরাহকৃত ঢাকা বোর্ডের কমপক্ষে ১৫-২০ টি প্রবেশপত্রে এমন এলোমেলো ছাপা দেখা যায়।

এ ব্যাপারে উপজেলার অন্যান্য কলেজসমূহে খোঁজ নিয়ে জানা যায়, আর কোথাও এমন সমস্যা হয়নি। এ নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় রয়েছে।

মনোহরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি বোর্ডের ছাপার ভুলে হয়েছে। বোর্ড জানিয়েছে এ নিয়ে পরীক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হবে না।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি