,

পাকিস্তানে তাপদাহে মৃত সাড়ে ৪শ’, জরুরি অবস্থা জারি

news-image

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের তরফ থেকে তারা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ পেয়েছেন। এছাড়া হিট স্ট্রোক কেন্দ্র খোলার জন্য সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে । সেইসাথে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করবে সেনাবাহিনী। প্রচণ্ড গরমে যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক এবং দরিদ্র পরিবারের সদস্য। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করাচী শহরেই প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। শহরটিতে গত কয়েক দিনের মধ্যে সবোর্চ্চ ৪৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল। বিভিন্ন হাসপাতালে তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়া লোকজনের চিকিৎসা চলছে।বিবিসির সংবাদদাতা বলছেন, গ্রীষ্মে পাকিস্তানে তাপদাহ খুব একটা অস্বাভাবিক নয়।তবে এ বছর ব্যাপক হারে বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিষয়টি মারাত্মক রূপ নিয়েছে। যদিও বিদ্যুৎ বিভ্রাট ঘটবে না বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তবে সে আশ্বাস যে পূরণ হয়নি তা বোঝা যাচ্ছে রমজান মাস শুরুর সাথে সাথে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে মৃত্যুর সংখ্যা কমানো যেত বলে দাবি করছেন স্থানীয় অনেক বাসিন্দা। এ কারণে সরকারের বিরুদ্ধে বিক্ষোভও দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ