,

ডেঙ্গুতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

news-image

জবি প্রতিনিধি : ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক রোমান ইন্তেকাল করেছেন। রবিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শেখ ফজলুল হক রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন রোমান। এরপর ধীরে ধীরে অবস্থার অবনতি হয় এবং আজ রাত ৭টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায়, শেখ ফজলুল হক রোমান নড়াইল জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে।

এদিকে তার মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লা। একই সঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, শেখ ফজলুল হক রোমান একজন সৎ, দক্ষ, চৌকস ও মেধাবী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

এ ছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, বন্ধু বান্ধবসহ অনেকে।

উল্লেখ্য, গেল ২৭ অক্টোবর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন শেখ ফজলুল হক রোমান। পদ প্রাপ্তির তিন দিন পরই ইন্তেকাল করলেন তিনি। তবে এর আগে তিনি নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর