সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার ইজ্জত লুটে নিলে, সব লুঠ হয়ে যাবে’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের জাতীয় বিচারবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির হয়ে বিচারব্যবস্থার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সংবাদমাধ্যম বিচারব্যবস্থাকে প্রভাবিত করছে। মিডিয়া ট্রায়ালের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, (বিচারের আগেই) আমার ইজ্জত লুটে নিলে, সব লুঠ হয়ে যাবে।

তিনি বলেন, ‘যারা আইনজীবী হতে চলেছেন তাদের অনুরোধ করব, ন্যায় যেন জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের মাধ্যমে হয়। মানুষ যখন আশাহত হয়ে পড়ে তখন তারা বিচারালয়ে যায়। আমরা বিচারালয়কে মন্দির, মসজিদ, গির্জার মতো শ্রদ্ধা করি। তাই আইনজীবী ও বিচারপতিদের নজর রাখা উচিত শান্তি, যাতে বাকস্বাধীনতাসহ সব কিছু বজায় থাকে’।

একই সঙ্গে বিচারব্যবস্থার মানুষের কান্না শোনা উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমি আমাদের প্রধান বিচারপতি ললিতজিকে ধন্যবাদ জানাতে চাই। মাত্র ২ মাস পদে থাকলেও তিনি দেখিয়ে দিয়েছেন বিচারব্যবস্থা কাকে বলে। বিচারব্যবস্থায় মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সাম্প্রতিককালে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিচারব্যবস্থার মানুষকে বিপর্যয় ও অন্যায়ের হাত থেকে বাঁচানো উচিত। বিচারব্যবস্থার মানুষের কান্না শোনা উচিত। মানুষ এখন দরজা বন্ধ করে কাঁদছে’।

মমতার দাবি, ‘এখন চারিদিকে অনেক কিছু চলছে। আমার বলতে খারাপ লাগছে। আমার ভুল হলে মার্জনা করবেন। আদালতের রায়ের আগেই মিডিয়া ট্রায়াল চলছে। মিডিয়া বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এটা হওয়া উচিত নয়। বিচারব্যবস্থা সর্বোচ্চ, সংবাদমাধ্যম তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা ইচ্ছা করলে যাকে খুশি অভিযুক্ত করতে পারে’।

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার একমাত্র সম্পদ হল আমার ইজ্জত। আমার ইজ্জত লুটে নিলে, সব লুঠ হয়ে যাবে। খালি চরিত্রহনন করলেই ইজ্জত লুঠ হয় না। ইজ্জত ইজ্জতই। আমার সম্মান কেউ হরণ করলে তা ফেরত আসবে না’।

বিচারপতি ও আইনের ছাত্রদের উদ্দেশে মমতা বলেন, ‘সবাইকে অনুরোধ করব, খেয়াল রাখবেন যেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট থাকে। অকারণে মানুষের হয়রানি মাত্রা ছাড়িয়েছে। এক শ্রেণির মানুষ সমস্ত গণতান্ত্রিক অধিকার কুক্ষিগত করে রেখেছে। এরকম চলতে থাকলে দেশ একদলীয় শাসনের দিকে এগিয়ে যাবে। তাহলে গণতন্ত্রের কী হবে? গণতন্ত্র বাঁচান। এটাই আমার একমাত্র অনুরোধ’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু