,

ইরাকে আইএসের নেতা নিহত

news-image

ইরাকের উত্তরাঞ্চলীয় এলাকায় মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক নেতা নিহত হয়েছেন। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় তাকে খুঁজছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এসব তথ্য জানিয়েছে।

পেন্টাগনের এক মুখপাত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, নিহত ব্যক্তির নাম তারিক বিন আল-তাহার বিন আল-ফালিহ আল-আওনি আল-হারজি।

‘বিচারের জন্য পুরস্কার’ কর্মসূচির আওতায় হারজির সম্পর্কে তথ্য পেতে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

পেন্টাগনের মুখপাত্র কলোনেল স্টিভ ওয়ারেন গতকাল সোমবার বলেন, নিহত তারিক তিউনিসিয়ার নাগরিক। তিনি ১৫ জুন মসুলে নিহত হন।

এ ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকা এক জঙ্গির বিদায় হয়েছে বলে উল্লেখ করে পেন্টাগনের মুখপাত্র ওয়ারেন বলেন, তারিকের মৃত্যুতে সিরিয়ান ও ইরাকি জঙ্গিদের সঙ্গে উত্তর আফ্রিকার জিহাদিদের এক করার কাজে আইএসের সক্ষমতা কমবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ