সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বকাপে বাণিজ্যিক কর্মকাণ্ডে সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : যেন ভিন্ন ধাতুতে গড়া সাকিব আল হাসান। অনিয়মকেই নিয়ম বানিয়ে নেওয়া এই তারকা বারবার বিতর্কিত হচ্ছেন বিভিন্ন সমালোচনাপূর্ণ কর্মকাণ্ডে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ অধিনায়ককে দুবার বিতর্কিত সংবাদের শিরোনাম হতে দেখা গেছে।

সবশেষ সাকিবের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে তাসকিন আহমেদকে নিয়ে সিডনিতে পৌঁছে দলের নিয়ম ভেঙে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, অনুষ্ঠানে গিয়ে ১৫ হাজার ডলার সম্মানী নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন।

এর আগে ব্রিসবেনে বাংলাদেশ দলের অনুশীলনের মাঝে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন বলে অভিযোগ ওঠে সাকিবসহ পুরো দলের বিরুদ্ধে।

সিডনির ঘটনায় জানা যায়, বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজনের আপত্তি উপেক্ষা করে তাসকিন আহমেদকে অনুষ্ঠানে নিয়ে গেছেন সাকিব। সেদিনই (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলবল নিয়ে সিডনিতে পৌঁছান। তবে এই ঘটনা বিসিবির দুই পরিচালক সভাপতিকে অবহিত করেন।

সাকিবের বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম। সাকিবকে যেতে নিষেধ করা হলেও শোনেনি। বিষয়টি বোর্ড জানে। বিশ্বকাপ শেষে যা করার করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর