,

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে যান চলাচল

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় দুই ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুর ১২টায় ওই ছাত্রী নিহতের পর থেকে এ অবেরাধ করেন তারা। এতে মহাসড়কে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে অবরোধকারীদের দাবি অনুযায়ী সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

আজ দুপুর ১২টায় মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়। সে ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

নিহতের সহপাঠী, প্রত্যক্ষদর্শী রিফাত জানায়, প্রাইভেট পড়ে মহাসড়ক পার হচ্ছিল সাদিয়া ও সে। এ ঢাকাগামী একটি ট্রাক সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীর নিহতের পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তারা সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ বানিয়ে দেওয়ার দাবি জানান। আমরা জনস্বার্থে ফুটওভার ব্রিজের বানানোর আশ্বাস দিয়েছি। এখন যান সড়কে যান চলাচল শুরু হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না