,

সপরিবারে ঢাকায় পৌঁছেছেন কেনেডি জুনিয়র

news-image

নিজস্ব প্রতিবেদক : সপরিবারে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। তিনি প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা।

শনিবার (২৯ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এম কেনেডি জুনিয়রের পরিবারের সদস্য যারা এ সফরে রয়েছেন, তারা হলেন- এম কেনেডি জুনিয়রের স্ত্রী ড. ক্যাথরিন কিকি কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন ও ভাতিজা ম্যাক্স অ্যালেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তার এ সফর বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র।

এম কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন তিনি। এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন।

ঢাকায় এক সপ্তাহের সফরে কেনেডি পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না