বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সাগরে আমেরিকার মহড়া নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে

news-image

জাপান ও ফিলিপাইনকে নিয়ে দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালিয়েছে আমেরিকা। এর ফলে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং-এর সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা আরো বেড়ে গেল মনে করছেন পর্যবেক্ষকরা। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র অ্যারলো আব্রাহামসন জানিয়েছেন, পালাওয়ান দ্বীপে আজ (সোমবার) থেকে কোঅপারেশন অ্যাফলোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং (সিএআরএটি) মহড়া শুরু হয়েছে এবং তা ২৬ জুন পর্যন্ত চলবে। দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপের কাছে অন্তত ২,০০০ একর এলাকাজুড়ে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে বেইজিং। জাপান, আমেরিকা ও ফিলিপাইন ওই কৃত্রিম দ্বীপের কাছাকাছি এ মহড়া চালাচ্ছে। ফিলিপাইন ও ভিয়েতনামসহ চীনের প্রতিবেশী দেশগুলো এ কৃত্রিম দ্বীপ নির্মাণের তীব্র সমালোচনা করেছে।
মহড়ায় মার্কিন সেনাবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল উইলিয়াম মারয জানিয়েছেন, জাপান ও ভিয়েতনামের সঙ্গে যৌথভাবে সাগরের নিরাপত্তা রক্ষা এবং নিজেদের সক্ষমতাকে প্রমাণ করার জন্য সিএআর একটি মহড়া চালানো হচ্ছে। অন্যদিকে মহড়ায় অংশগ্রহণকারী ফিলিপাইন সেনাবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল লিওপোলদো অ্যালানো দাবি করেছেন, মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় এবং সামরিক অভিযান চালানোর সক্ষমতা বাড়াতে এ মহড়া তার দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপ নির্মাণের নিন্দা জানিয়ে সম্প্রতি আমেরিকা বলেছে, সাগরে মুক্তভাবে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করবে এ দ্বীপ। দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকার মালিকানা দাবির লক্ষ্যে চীন এ পদক্ষে নিয়েছে বলে ওয়াশিংটন অভিযোগ করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে গত সপ্তাহে বলেছে, কৃত্রিম দ্বীপটির নির্মাণ কাজ শিগগিরই শেষ হওয়ার পর সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা