মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেসে গেল

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির তোপে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে ৪টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সবশেষে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটিও ভেসে গেল।

আজ শুক্রবার মেলবোর্নে দিনের প্রথম খেলাটিও বৃষ্টির কারণে বাতিল হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে। আফগানদেরও আগেও একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছিল।

একই ভেন্যুতে পরের খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়া ও শিরোপা প্রত্যাশি ইংল্যান্ডের নামার কথা ছিল। তবে বৃষ্টি ও মাঠ যথেষ্ট ভেজা থাকার কারণে টসও পর্যন্ত হয়নি। আম্পায়াররা কয়েক দফা পর্যবেক্ষণ করে গেছেন পরিত্যক্ত ঘোষণা করেন।

সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে পয়েন্ট টেবিলে বর্তমানে চারে রয়েছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে তাদের ৩ পয়েন্ট। যেখানে একটিতে জয়, একটি হার ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি। এই গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড যথাক্রমে তিন ও চারে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর