,

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে ৪৫ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে শনিবার সকালে কর্তৃপক্ষ ৭২ জনের মৃত্যুর তথ্য দিলেও পরে তা সংশোধন করা হয়েছে। খবর বিবিসির।

ঘূর্ণিঝড় নলগা মিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও প্রদেশে সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে। সেখানেসহ কতাবাতো শহরের চারদিকে প্রবল বন্যা দেখা দিয়েছে।

নলগা উত্তরে আঘাত হেনেছে। এর ফলে রাজধানী ম্যানিলায় প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

ভূমিধসের পর নরম কাদামাটি থেকে অনেক মৃতদেহ টেনে তুলেছে উদ্ধারকারীরা। ঘূর্ণিঝড়টি ৯৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে এনেছে।

গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ঝড়টি এই সপ্তাহান্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রবল ঝড়ের কারণে কিছু স্কুল বন্ধ করা হয়েছে। বাস চলাচলও বন্ধ করতে হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর