,

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। ১৬ দিনের এ সফরে তিনি জার্মানি ও যুক্তরাজ্যে যাবেন।

এর আগে, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাশেদা খানমকে নিয়ে বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন।

প্রেস সচিব আরও বলেন, রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর