মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলবদ্ধ ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী, গ্রেপ্তার ৩

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বান্ধবীর বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক নারী গার্মেন্টস কর্মী। এ অভিযোগ দায়েরের এক ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তাররা হলেন: মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আপেল মিয়া (৩০), মৃত আরশাদ মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩০) ও ফজলুল হক ওরফে ফজলের ছেলে হানিফ মিয়া (৩০)। তারা সবাই উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের বাসিন্দা। এজাহারভুক্ত আরেক আসামি একই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. চান মিয়া (৪০) পলাতক রয়েছেন। এ মামলায় আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জানা যায়, ভুক্তভোগী বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নাইটকোচে পাবই মোড়ে নামেন। সালেঙ্গা গ্রামে বান্ধবীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপেল মিয়া ও চান মিয়াকে অনুরোধ করেন। তারা রাত ২টার দিকে বান্ধবীর বাড়িতে না নিয়ে আপেল মিয়া তার বসতঘরে নিয়ে যান। সেখানে খুনের ভয়ভীতি দেখিয়ে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত আরও চারজন মিলে পালাক্রমের ধর্ষণ করেন।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা নেওয়া হয়েছে এবং এক ঘণ্টার মধ্যে তাদেরকে খাতে সালেঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার পুলিশ। তবে তারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আরেক এজারভুক্ত আসামিসহ অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু