,

‘রাম সেতু’ দিয়ে কী হিটে ফিরতে পারবেন ‘ফ্লপ’ অক্ষয়

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে কি অক্ষয় কুমারের কপালে হিট জুটল! ‘রাম সেতু’ ছবিই কি শেষমেশ অক্ষয়ের ঘরে লক্ষ্মী আনতে সমর্থ হলো। একের পর এক প্রশ্নের মুখে বলিউড খিলাড়ি। যার ছবি এতদিন বক্স অফিসে এলেই এক শ কোটি ক্লাবে সহজে এন্ট্রি নিত, সেই অক্ষয়ের ছবিই পর পর ফ্লপ। ‘বেল বটম’, ‘বোল বচ্চন’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’- ফ্লপের তালিকা অনেক লম্বা। অক্ষয়ের পাখির চোখ ছিল ‘রাম সেতু’। অক্ষয় ভেবেছিলেন, দিওয়ালিতে রিলিজ হওয়া এই ছবি অবশেষে হিট তকমাকে ফেরাতে পারবে। কিন্তু সত্যিই কি অক্ষয়ের আশা পূরণ হলো?

বক্স অফিস রিপোর্ট অবশ্য বলছে অন্যকথা। মঙ্গলবার মুক্তি পায় অক্ষয়ের এই ‘রাম সেতু’। মুক্তির তিন দিনের মধ্যে অক্ষয়ের এই ছবি ব্যবসা করেছে ২৬ কোটি টাকা। ট্রেন্ড বলছে, দিওয়ালি হওয়ার কারণে ছবি রিলিজের প্রথম দিনে এই ছবি ব্যবসা করলেও, ধীরে ধীরে ‘রাম সেতু’র কালেকশন গ্রাফ নিচের দিকে নামছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উইকএন্ডে যদি ঠিকঠাক ব্যবসা না করতে পারে ‘রাম সেতু’ তাহলে বেশিদিন হলে টিকতে পারবে না। ফলাফল এই ছবিও বক্স অফিসে মাঝারি ছবির তালিকায় নাম লেখাবে। তার ওপর রয়েছে ‘রাম সেতু’ ছবি নিয়ে সমালোচকদের নেগেটিভ রিভিউ। যা কি-না ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্যাঙ্ক গড’ ছবিও বক্স অফিসে খুব একটা বড় কিছু করে দেখাতে পারেনি। এই ছবির হাল ‘রাম সেতু’র থেকেও বেশ খারাপ। ‘থ্যাঙ্ক গড’ মুক্তি পাওয়ার দুদিনের মধ্যে ব্যবসা করেছে ১৪ কোটি টাকার। ট্রেন্ড বলছে, এই উইকএন্ডে খুব একটা ম্যাজিক দেখাতে পারবে না ‘থ্যাঙ্ক গড’ও। সব মিলিয়ে এবারের দিওয়ালি রিলিজে অক্ষয় ও অজয় দুজনের কপালেই হিট জুটছে না বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর