,

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪০

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় আরও ৪৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৬২ জনে। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ জনে। চলতি বছরে ৩৫ হাজার ২৬২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ২৪ হাজার ৩৭২ জন রাজধানী ঢাকায় এবং ১০ হাজার ৮৯০ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরের ২৮ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ৭৩ জন। সেপ্টেম্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৯ জন এবং ঢাকার বাইরে ১৬১ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৪৪০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৫৯ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৩৫ হাজার ২৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩১ হাজার ৫৯৫ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৮ জনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি