,

হালুয়াঘাটে ভাতিজাদের হামলায় চাচির মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচির মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম মনোয়ারা খাতুন (৩৫)। তিনি ওই এলাকার রুস্তম আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার গাজিরভিটার মহাজনিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রুস্তম আলী ও বড় ভাই সমেদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সমেদ আলী তার ছেলেদের নিয়ে ছোট ভাই রুস্তম আলী ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় রুস্তম আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের মাথায় লাঠি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায় তারা।

পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সামেদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। এ কিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর