সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী বিমানবন্দরে মিললো স্বর্ণের পেস্ট, যাত্রী আটক

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট ওসমানী বিমানবন্দর থেকে অভিনব পন্থায় সোনা চোরাচালানের দায়ে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম সারোয়ার হোসেন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২২৮) করে সারোয়ার রহমান নামের ওই যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে সন্দেহ হলে তাকে তল্লাশি করার জন্য একটি কক্ষে নিয়ে যান কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি) মো. মোমিন জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে সোনা গলিয়ে গেঞ্জি টাইপ জ্যাকেট ও অন্তর্বাসে লেপ্টানো, দুটি সোনার বার এবং ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও পরিমাপের পর বলা যাবে কী পরিমাণ সোনা জ্যাকেট ও অন্তর্বাসে রয়েছে।

তিনি আরও জানান, পরনের জ্যাকেট ও অন্তর্বাসে লেপ্টানো থাকা সোনার পরিমাণ সঙ্গে সঙ্গে জানা সম্ভব হয়নি। এগুলো সোনার দোকানে পাঠানো হয়েছে। গলানোর পর ওজন দিয়ে মূল্য ও কতটুকু সোনা আছে তা নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করবে বিমানবন্দর কাস্টমস।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা