,

ইতালির শপিংমলে হামলা: নিহত ১, আহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির একটি শপিংমলে মধ্যবয়স্ক এক ব্যক্তির ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে ইংল্যান্ডের ফুটবল ক্লাব আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও রয়েছেন।

ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা। তবে একে সন্ত্রাসী হামলা বলে স্বীকার করেনি পুলিশ।

হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ঘটনার সময় তিনি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন।

তার ছুরিকাঘাতে ৩০ বছরের এক যুবক নিহত হন। এসময় আহত হন অন্তত চারজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তার আঘাত অত্যন্ত গুরুতর নয়। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, আমি এই মাত্র জানতে পারলাম। মারির স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু। মারি হাসপাতালে আছেন এবং ভালো আছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি