রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ডাকাত আতঙ্ক মসজিদে মাইকিং

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের মাইকে ‘পুলিশ বলছে ডাকাত আসতে পারে’ বলে এমন ঘোষণা দেয়া হয়। এ সংবাদ দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা উপজেলায় ভাইরাল হয় ডাকাত আতঙ্ক ।উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে,বুধবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের ৫ নং ওয়ার্ডেরর ইউপি সদস্য মসজিদের মাইকে ঘোষণা করেন ‘পুলিশ বলছে এলাকায় ডাকাত পড়েছে, সবাই ঘর ছেড়ে বের হয়ে আসুন, ডাকাত পড়েছে এলাকায়।’ মুহূর্তে সে খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়ও। মানুষ লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। কিন্তু সকালে বিভিন্ন ইউনিয়নে খবর নিয়ে জানা যায় কোথাও কোন ডাকাতির ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ‘ডাকাত আসছে’ খবরটি মসজিদের মাইকে শুনেছেন বলে জানান। অনেকেই এটা বিশ্বাস করে আত্মীয়-স্বজনদের ফোন করে সারারাত সজাগ থাকতে সর্তক করেন। তার পরই একযোগে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে ফেসবুকে পোষ্ট দিতে থাকেন। এর পর আতঙ্ক আরো বেশি ছড়ায়। পরে জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে বিভিন্ন জায়গায় টহল দেয়া হয়। পাশাপাশি গ্রাম পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করা হয়।
নাসিরনগর সদরের কুলিকুন্ডা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো মোখলেছুর রহমান বলেন, পুলিশ রাত সাড়ে এগারোটার দিকে ফোন করে বলছে নাসিরনগর ডাকাত আসছে। যে কোন সময় যে কোন গ্রামে প্রবেশ করে ডাকাতি করতে পারে, তাই আপনারা সর্তক থাকুন এবং গ্রামের নিরাপত্তা দিতে স্থানীয়দের নিয়ে পাহারার ব্যবস্থা করুন। আমরা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী কাজ করেছি।

চাতলপাড় ইউনিয়নের মো. আব্দুল হাকিম তার আইড থেকে লিখেন-‘২৩ জনের একটি ভয়ংকর ডাকাত গ্যাং নাসিরনগর প্রবেশ করেছে, সবাই সাবধান।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার জানায়,বাহুবল,মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদরে বিভিন্ন ডাকাতির ঘটনা ঘটছে।এমন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার মানুষকে সর্তক করতে পুলিশের টহল বাড়ানো হয়েছি। এবং কিছু কিছু এলাকার জনপ্রতিনিধিদের ফোন করে বলা হয়েছিল সর্তক থাকতে। এবং কোন তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য। কিন্তু এঘটনাকে কেউ কেউ অতি উৎসাহি হয়ে অতিরঞ্জিত করেছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের