,

বিবাদ মিটিয়ে ফের একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের একসময়ের জনপ্রিয় জুটি রাহুল ব্যানার্জী ও প্রিয়াঙ্কা সরকার। বাস্তব জীবনেও তারা জনপ্রিয় জুটি ছিলেন। কাগজে কলমে এখন তারা স্বামী-স্ত্রী। তবে সম্পর্কটা অনেক বছর আগেই ভেঙে গেছে। বিচ্ছেদের পথে হাঁটলেও ছেলে সহজকে নিয়ে সহজ সমীকরণ তাদের। এখনো তারা ভালো বন্ধু।

গত মঙ্গলবার ফেসবুকে ‘নতুন শুরু’র ঘোষণা করলেন অভিনেতা রাহুল। মাঝে ছেলে সহজকে বসিয়ে দুপাশে দুজন বসে তোলা একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে শুভেচ্ছাও জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে দেখা গেল তাদের সন্তান সহজকেও। রাহুল-প্রিয়াঙ্কা তারা তাদের পোশাকে মিল রেখে পরেছে কালো টি শার্ট। আর তাদের মধ্যমণি হয়ে হাসিমুখে বসে রয়েছেন সহজ। ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি। ফ্যামিলি ফ্রেমে একসঙ্গে তিনজনকে দেখেই টলিপাড়ার অন্দরমহলে জোর চর্চা!

 


আইনি বিবাদ, মান-অভিমান মিটিয়ে নাকি আবারও এক হতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা? এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার কাছে মুখ খুলেছিলেন রাহুল। অভিনেতার উত্তর- ‘আমাদের তরফ থেকে তো এরকম কোনও বার্তা যায়নি। আর এই বিষয়ে কথা বলার মতো পরিস্থিতিতেও আমি নেই। সারা দিন এসব চর্চা করার সময়ও নেই আমার। মূলত অভিনয়টাই করি।’

এই প্রথম নয়, এর আগেও ফ্রেমবন্দি হয়েছেন রাহুল-প্রিয়ঙ্কা। নিজের প্রথম পরিচালিত ছবি ‘কলকাতা ৯৬’-এ ছেলে সহজকে কাস্ট করার ভাবনাও ভেবেছিলেন রাহুল। তখনও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। গতমঙ্গলবার তিন জনের ছবি পোস্ট করে রাহুল লেখেন ‘ত্রয়ী’। অভিনেতার এই লেখাই উস্কে দিয়েছে আরও অনেক ভাবনার। তবে এই নিয়ে কোনও কথা বলতেই নারাজ অভিনেতা-অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না