,

ব্যাটে-বলে অসহায় আত্মসমর্পণ সাকিবদের

news-image

অনলাইন ডেস্ক : রাইলি রুশো ও কুইন্টন ডি কক মিলে রীতিমতো দুঃস্বপ্ন উপহার দিলেন বাংলাদেশের বোলারদের। দুইশ ছাড়ানো পুঁজিতে গড়ে দিলেন ম্যাচের ভাগ্য। পরে রান তাড়া করতে নেমে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত প্রথম ওভারে ১৭ রান তুলে আশার সঞ্চার করলেন বটে। তবে সেটা অল্প সময়ের জন্যই। এর পরের গল্পটা হয়ে থাকল প্রোটিয়া বোলারদের। সাকিব আল হাসানদের তাই অসহায় আত্মসমর্পণ ম্যাচে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে গেছে টাইগাররা।

নেদারল্যান্ডসকে হারিয়ে আসরে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। গ্রুপ-২ এ ছিল শীর্ষে। তবে এক ম্যাচ পরই হারের স্বাদ পেতে হলো তাদের। তাতে ছয় দলের গ্রুপে তিনে নেমে যেতে হয়েছে সাকিবদের।

আর দক্ষিণ আফ্রিকা উঠে গেছে শীর্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তাতে মিলে এক পয়েন্ট। সুবাদে এখন দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট তাদের। কিছুক্ষণ পরই অবশ্য মাঠে নামবে টেবিলে দুই নম্বরে থাকা ভারত। নেদারল্যান্ডসকে হারালে শীর্ষে উঠে যাবে তারা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর