সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপপ্রবাহে ভারতে মৃত্যু বেড়েছে ৫৫ শতাংশ

news-image

অনলাইন ডেস্ক : ভারতে চরম গরমে মানুষের মৃত্যু বাড়ছে। ২০০০-২০০৪ সাল এবং ২০১৭-২০২১ সালের মধ্যে দেশটিতে মৃত্যু ৫৫ শতাংশ বেড়েছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট জার্নাল’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বেরিয়ে এসেছে এ তথ্য।

বিবিসি জানায়, সম্প্রতি কয়েক বছরে ভারতে ঘন ঘন বেশিমাত্রায় তাপপ্রবাহ হতে দেখা গেছে। দেশটির বহু অঞ্চলেই মানুষ গ্রীষ্মের সময়টিতে নিয়মিত তাপপ্রবাহে দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহ এখন আরও বেশি তীব্র, নিয়মিত এবং দীর্ঘস্থায়ী হচ্ছে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, ‘তীব্র তাপমাত্রা ভোগ করলে তা মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। এটি হৃদরোগ ও শ্বাসযন্ত্রের সমস্যার মতো নানা রোগের কারণ হয় এবং হিট স্ট্রোক, প্রতিকূল গর্ভাবস্থা, ঘুমের সময়ের ক্ষতি এবং দুর্বল মানসিক স্বাস্থ্য ও আঘাতজনিত মৃত্যুর ঝুঁকি বাড়ায়।’

তাপপ্রবাহের কারণে শ্রমঘণ্টাও নষ্ট হয়। ভারতে ২০২১ সালে তাপপ্রবাহের কারণে ১৬ হাজার ৭২০ কোটি শ্রমঘণ্টা নষ্ট হয়েছে বলেও জানানো হয়েছে গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয়, শ্রমঘণ্টা নষ্ট হওয়ায় দেশের জিডিপি’র প্রায় ৫ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ আয়ও কমেছে।

ল্যানসেট সাময়িকীর বার্ষিক এই কাউন্টডাউন প্রতিবেদন প্রকাশ পেয়েছে গত মঙ্গলবার। এতে ১০৩ টি দেশের তথ্য খতিয়ে দেখা হয়েছে। গবেষকরা দেখতে পেয়েছেন যে, মার্চ এবং এপ্রিলের মধ্যে ভারত ও পাকিস্তানে যে তাপপ্রবাহ দেখা গেছে, সেটি হওয়ার সম্ভাবনা ৩০ গুণ বেশি ছিল জলবায়ু পরিবর্তনের কারণে।

এ বছরের শুরুতে যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগও এক গবেষণায় দেখতে পেয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তানে রেকর্ড-ভাঙা দাবদাহ হওয়ার আশঙ্কা একশ ভাগ বেশি। জলবায়ু পরিবর্তন না হলে এ ধরনের চরম তাপমাত্রা প্রতি ৩১২ বছরে মাত্র একবার দেখা দিত।

ল্যানসেটের গবেষণা প্রতিবেদন বলছে, গত দুই দশকে বিশ্বজুড়ে তাপমাত্রাজনিত কারণে মানুষের মৃত্যু দুই-তৃতীয়াংশ বেড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান