,

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

news-image

অনলাইন ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ফিলিপাইনের উত্তরাঞ্চলে মঙ্গলবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ১০টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে গভীরতা ছিল ১৫ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরের ২০০-শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর