শ্রীলংকা ম্যাচের আগে করোনাক্রান্ত অজি স্পিনার জাম্পা
স্পোর্টস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগেই কোভিড পজিটিভ হলেন এই তারকা।
তবে দলের তরফ থেকে জানানো হয়েছে, করোনাক্রান্ত হলেও সুস্থ অনুভব করছেন ডানহাতি স্পিনার জাম্পা।
আজ মঙ্গলবার পার্থে লংকানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে অজিরা। তবে এ ম্যাচে জাম্পাকে নিয়ে শঙ্কা রয়েছে। কিন্তু দল জানিয়েছেন, তিনি খেলতে পারেন।
ক্রিকেট.কম.এইউ জানিয়েছে, কোভিডে আক্রান্ত হলেও বিশ্বকাপ ম্যাচ খেলতে কোনো বাধা নেই।
এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে হোবার্টে শ্রীলংকার বিপক্ষে আয়ারল্যান্ডের জর্জ ডকরেল করোনা আক্রান্ত হয়েও খেলেছিলেন।











