,

ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : সিত্রাং এর রেশ না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সে ঘূর্ণিঝড় এখনই আসছে না, পূর্বাভাস অনুযায়ী এটি আসতে পারে নভেম্বরে। সেজন্য সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানানো হয়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আরও একটা নতুন ঘূর্ণিঝড় আসবে। ওই সময়ে শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। সবকিছু মিলিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আগাম প্রস্তুতি নিতে হবে।

আবহাওয়ার ত্রৈমাসিক পূর্বাভাসেও বলা হয়েছে, নভেম্বর মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসময়ে রাতের তাপমাত্রা কমতে থাকবে।

ঘূর্ণিঝড় সিত্রাং প্রসঙ্গে তিনি বলেন, স্থল ও জলসীমা মিলিয়ে বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে ঘূর্ণিঝড়টি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় ২৫৫ মিলিমিটার। তবে বৃষ্টি হয়নি দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না