,

ঘূর্ণিঝড় সিত্রাং: সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার তছনছ হয়ে গেছে উপদ্রুত এলাকার মোবাইল নেটওয়ার্ক। ঝড়ে মোট ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮৪টি টাওয়ার সচল করতে সক্ষম হয় অপারেটররা।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। অচল টাওয়ারে মধ্যে গ্রামীণফোনের ১ হাজার ৬৮৩টি, রবির ১ হাজার ৩৬৩টি, বাংলালিংকের ১ হাজার ৭৫টি এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের ৪৩৮টি রয়েছে।

অচল টাওয়ারের মধ্যে গ্রামীণ ফোনের ৫৩৪টি, রবি ৮০টি, বাংলালিংক দুটি এবং টেলিটক ৬৮টি সাইট সোমবার সন্ধ্যায় চালু করা হয়।

এদিকে সম্পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সিত্রাং অতিদ্রুত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করেছে। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না