,

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়েছে গাছ, যানজট

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় একটি গাছ উপড়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে একদিকে বন্দর উপজেলার লাঙ্গলগঞ্জ সেতু, অপর দিকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের দুই পাশে সাত-আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে গাছটি কেটে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু প্রথম আলোকে বলেন, ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা–চট্টগ্রাম তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাছ সরানোর চেষ্টা চলছে।

ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একদিকে লাঙ্গলগঞ্জ সেতু, অপর দিকে মেঘনা সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, ‘আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে গাছটি সরিয়ে মহাসড়কে যান চলাচল শুরু করা সম্ভব হবে।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না