,

কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিহত ২ জঙ্গি

news-image

রাতভর জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে নিহত হল দুই জঙ্গি। রবিবার গভীর রাতে কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে সূত্রের খবর, নিহত ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর। সোমবার সকালে ওই একই জায়গায় এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম আসিফ আহমেদ তান্ত্রে। এ দিন আসিফের দেহ উদ্ধারের পরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। তাঁদের অভিযোগ, ঠান্ডা মাথায় আসিফকে গুলি করে হত্যা করেছে সেনা। তবে পুলিশের দাবি, সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নয়, অন্য কোনও ভাবে গুলিবিদ্ধ হয়েছেন আসিফ। পুলিশ জানিয়েছে, আসিফের মৃত্যুর প্রতিবাদে রেডওয়ানি বালা এলাকায় বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভ থামাতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় তাঁদের। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ